নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, সোমবার, ১১ মার্চ ২০২৪:
লোকসভা ভোটের মুখে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত ১১ মার্চ ভোর বেলা কোটশিলা থানার বেগুনকোদর – মুরগুমা রাস্তার কাশিঘুটুয়া গ্রামের অদূরে সাহারজোড় নদীর সেতু চেপটি কুল নামক স্থানে পোস্টার উদ্ধার করেন পুলিশ। এদিন সকালে ওই পোস্টারগুলি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা, পরে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে পোস্টার উদ্ধার করে নিয়ে যান। মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারে আগামী ১৪ই মার্চ বনধের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও তৎকালীন মাও নেতা রিমিল এবং বিপ্লবের মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বলা হয়েছে এস পি, ডি এস পি এর কাছে আমাদের খবর যাচ্ছে না কেন। আবার আমরা জঙ্গলে ফিরে যেতে চাই। এমন পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


