নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪:

মঙ্গলবার ভার্চুয়ালি পুরুলিয়া জেলার ২৩৩ টি সুস্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিশন পরিষেবা সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মোট প্রায় ১৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের এদের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পিপিপি মডেলে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের সূচনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন পুরুলিয়া ১ ব্লকের চাকোলতোড় স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হলে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page