নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ মার্চ ২০২৪:

রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল আশাকর্মীরা। মাসিক ভাতা বাড়ানো, অতিরিক্ত কাজের ভাতা প্রদান, সকলকে এন্ড্রোয়েড মোবাইল প্রদান সহ একাধিক দাবিতে আজ থেকে কর্মবিরতির পথে হাঁটলো পুরুলিয়ার প্রায় ১৮০০ আশাকর্মী। এদিন এই সমস্ত দাবিতে পুরুলিয়া শহরের জুবিলী ময়দানে জমায়েত করে নিজেদের দাবিদাওয়া ভিত্তিক ব্যানার পোষ্টার হাতে নিয়ে মিছিল করেন তারা। পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page