নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪:

বলরামপুর থানার অযোধ্যা পাহাড় তলির খেঁকরিডি এলাকায় বনদপ্তরের জমিতে থাকা প্রায় কুড়ি বিঘা জমিতে থাকা পোস্ত গাছ নষ্ট করল বলরামপুর থানার পুলিশ এবং আবগারি দপ্তর। ওই জমি গুলিতে ট্রাক্টর চালিয়ে গাছ নষ্ট করে দেওয়া হয়। বলরামপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, বনদপ্তরের জমিতে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ২০ বিঘা জায়গাতে পস্তু চাষের খবর পায় পুলিস। তারপরে এদিন ওই এলাকায় অভিযান চালায় পুলিস। যদিও কারা এই চাষ করেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page