নিজস্ব সংবাদদাতা, নিতুরিয়া, বুধবার, ১৫ মে ২০২৪:

পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের আদারডি অঞ্চল থেকে কংগ্রেস, তৃনমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ২৫০ জন কর্মী সমর্থক যোগদান করলো বিজেপিতে দাবী পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। আজ বুধবার পুরুলিয়া শহরে বিজেপির কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্যরা।
অপরদিকে পুরুলিয়া পৌরসভা, পুরুলিয়া ১ ও ২ নম্বর ব্লক থেকে তৃনমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী সমর্থক যোগদান করলো ফরওয়ার্ড ব্লকে দাবী ফরওয়ার্ড ব্লক রাজ্যে সভাপতি গোবিন্দ রায়। আজ পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, রাজ্যে সাধারণ সম্পাদক মিহির মাঝি, রাজ্যে সম্পাদকমন্ডলীর সদস্য তথা চিকিৎক আসিম সিনহা সহ অন্যান্যরা ।

শেয়ার করুন

You cannot copy content of this page