নিজস্ব সংবাদদাতা, আড়শা, শনিবার, ১৬ মার্চ ২০২৪:

শনিবার ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে আড়শাতে হেঁসলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৫ কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন সভাধিপতি নিবেদিতা মাহাত। জীবনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে তেলিডি পাম্প হাউস পর্যন্ত ঢালাই ওই রাস্তার কাজের সূচনা করেন সভাধিপতি। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ওই রাস্তা তৈরি করা হবে। ওই রাস্তাটি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল বলে জানান সভাধিপতি।

শেয়ার করুন

You cannot copy content of this page