নিজস্ব সংবাদদাতা, কাশিপুর, শনিবার, ১৬ মার্চ ২০২৪:
বিজেপির পঞ্চায়েত সদস্যা আল্পনা রায় ও তার স্বামীকে তৃনমূল যোগ দেওয়ার হুমকি ও অপহরণ করার হুমকি দেওয়ার অভিযোগ। গতকাল রাত থেকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার কাশিপুরের কলাবনী অঞ্চলে। রাতেই বিজেপির পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার হুড়া থানা এলাকার কলাবনী পঞ্চায়েতের বিজেপি সদস্যা আল্পনা রায়। আভিযোগ, তাঁকে ও তাঁর স্বামীকে তৃনমূল যোগ দেওয়ার জন্য জোর দেওয়া হয়। অপহরণ করার চেষ্টা চালায় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই রাতেই বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা তৃনমূল সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্য বিজেপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে আল্পনা রায়ের খোঁজ শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর পাড়া থানা এলাকার বাগালিয়া স্টেশন থেকে দুজনকে উদ্ধার করে পুরুলিয়া শহরে নিয়ে আসে। বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং আল্পনা রায়ের অভিযোগ, তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা এধরনের কাজ করেছে। পুলিশের কাছেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ।
শেয়ার করুন