নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ১৭ মে ২০২৪:
ঝালদা ১ নং ব্লক ও ঝালদা শহর কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেল নাগাদ নির্বাচনী প্রচার ও মহামিছিল এর আয়োজন করেন| সেই মহামিছিলে পায়ে পা মেলান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো| প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকেরা ঝালদা স্কুল মোড় থেকে ঝালদা বাঁধাঘাট পর্যন্ত মিছিল করেন, মিছিলে ভিড় ছিলো চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ , ভুপাল চন্দ্র মাহাতো সহ ঐ এলাকার কংগ্রেস নেতৃত্ব সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব|
এদিন কালবৈশাখী ঝড় কে উপেক্ষা করে মিছিলে কর্মীসমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজ এই মহামিছিল জনজারে পরিনিত হয় বলে দাবি কংগ্রেসের| এলাকার কর্মী সমর্থকেরা তাদের প্রার্থীকে কাছে পেয়ে খুশি। এবিষয়ে সাংবাদিক দের মুখোমুখি হয়ে প্রার্থী নেপাল মাহাতো জানান আজ এই ঝড় কে উপেক্ষা করে মহামিছিলে কর্মীসমর্থকদের উপস্থিতি প্রমান করে ঝালদার মানুষ কংগ্রেসের সাথে আছে আগামী ২৫শে মে তারা কেন্দ্রের ও রাজ্যের অপশাসনের যোগ্য জবাব দেবেন ভোট যন্ত্রের মাধ্যমে।
