নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ১৮ মার্চ ২০২৪:

রবিবার সন্ধ্যায় বলরামপুর থানার রসুলডি গ্ৰামের বাসিন্দা বছর পঞ্চাশের হাতিম আনসারী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর পরিবারের লোকজন সেই খবর জানতেই বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ জানায়। সোমবার সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও পুলিশের তরফে কোন খোঁজ খবর না পেয়ে দুপুর তিনটে নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা, বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলাই বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কে কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি বলরামপুর থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়, অবরোধকারীরা পুলিশের সাথে কথা বলে, পুলিশি আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page