নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ১৯ মে ২০২৪:

প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য এবং মানবজাতির বেঁচে থাকার তাগিদে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করা একান্ত প্রয়োজন, সকলে মিলে বন ও বন্যপ্রাণী রক্ষার অঙ্গীকার করে আনন্দের সাথে সেন্দরা পালন করার জন্য বলরামপুরের সাঁওতাল ও পাহাড়তলী গ্রামগুলিতে প্রচার চালাচ্ছে বনদপ্তর।
রবিবার দিন পুরুলিয়া বন বিভাগের বলরামপুর ফরেস্ট রেঞ্জের উদ্যোগে আগামী সেন্দরা উৎসবকে সামনে রেখে বলরামপুরের বেশ কয়েকটি গ্রামে, প্রচার চালানো হলো , উপস্থিত ছিলেন বলরামপুর ফরেস্ট রেঞ্জ আধিকারিক অপূর্ব মাহান্তি, বেড়সা বিট আধিকারিক সুভাষ বোধক , ঘাটবেড়া বিট আধিকারিক  জয়রাম মান্ডি সহ বনদপ্তর এর কর্মীরা। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সঙ্গে নিয়ে ধমসা, মাদল বাজিয়ে সচেতনতা মূলক প্রচার করতে দেখা গেলো।

শেয়ার করুন

You cannot copy content of this page