নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২০ মার্চ ২০২৪:

লোকসভা ভোটের আগে পুরুলিয়া শহরে শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। পুরুলিয়া পুরসভার দুজন কাউন্সিলর বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের যোগ দেন। দলের পুরুলিয়া জেলা কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এবং জেলা নির্বাচন কমিটির চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। যদিও এদিনের যোগদান কর্মসূচিতে শহর তৃণমূলের কংগ্রেসের কোন নেতাকে সেভাবে দেখা যায়নি।

শেয়ার করুন

You cannot copy content of this page