নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, বুধবার, ২০ মার্চ ২০২৪:

পুরুলিয়ার রঘুনাথপুরের থার্মাল পাওয়ার সাপ্লাই প্রোজেক্টের জন্য রঘুনাথপুর ২নম্বর ব্লকের পাবড়া গ্রামের সামনে ছাই পুকুর তৈরি করে পাম্প হাউস তৈরি করেছে ডিভিসি কতৃপক্ষ। ঐ ছাই পুকুরের জল দীর্ঘদিন ধরে পাবড়া গ্রামের কিছু চাষিদের চাষের জমিতে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষবাস এমনি অভিযোগ তুলে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে ডিভিসির পাম্প হাউসের সামনে পাবড়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা বলেন ২০১৬সাল থেকে তাদের চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিভিসির ছাই পুকুরের জল। একাধিক বার ডিভিসি কর্তৃপক্ষকে জানানো হলেও কোন পদক্ষেপ নেয় নি ডিভিসি কর্তৃপক্ষ।তাই বুধবার পাবড়া গ্রামের ক্ষতিগ্রস্ত চাষিরা ও পরিবারের মহিলারা পাবড়া গ্রামের অদূরে ছাই পুকুরের সামনে অবস্থিত পাম্প হাউসের সামনে গিয়ে অবস্হান বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের মধ্যে সত্যজিৎ গরাঁই, শান্ত মিশ্র, চায়না গরাঁই, গোকুল গরাঁইরা জানান, ২০১৬সাল থেকে আমাদের চাষের জমিতে ডিভিসির ছাই জল ঢুকে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা একাধিকবার ডিভিসি কর্তৃপক্ষ কে জানিয়েও কাজ না হওয়ার কারণে এদিন আন্দোলনে নামতে তারা বাধ্য হয়েছি। এর আগেও একাধিক বার আন্দোলন করা হয়েছিল। কিন্তু কোন কাজ হয় নি। অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা সহ কাজের ব্যবস্থা করতে হবে নাহলে চাষ যোগ্য জমিগুলো ডিভিসি কর্তৃপক্ষ নাহ্য মূল্য দিয়ে কিনে নিক।আমরা জমি বিক্রি করতে রাজি রয়েছি। কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে এবার আরো বৃহত্তর আন্দোলন শুরু করবে তারা এমনটাই হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page