নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪:

কবিতা পাঠ রচনা প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করার উদ্দেশ্যে টিকর ভূমে সবুজ পাতা পরিবারের আয়োজনে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বলরামপুরের একটি বেসরকারী ভবনে আয়োজিত হলো বিশ্ব কবিতা দিবস উদযাপন, এদিনের এই অনুষ্ঠানে কবিতা ও সাহিত্যচর্চার পাশাপাশি জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণকে সম্মাননা প্রদান করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিয় কুমার পাল, গোপাল কুম্ভকার , জগন্নাথ দত্ত , দয়াময় রায়, চঞ্চল দুবে, মীনাক্ষী লায়েক, ব্রততী পরামানিক ,রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ এবং সুশীল দত্ত ,অমৃত পাল ,পার্থসারথি মহাপাত্র সহ টিকর ভূমে সবুজ পাতা পরিবারের সদস্যা ও সদস্য বৃন্দ।

শেয়ার করুন

You cannot copy content of this page