নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, মঙ্গলবার, ২১ মে ২০২৪:
ভারত সেবাশ্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর তার ওপর আক্রমণ শুরু হয়েছে। এ নিয়ে আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রাবণ সরকার ক্ষমতায় থাকলে সাধুদের ওপর হামলা হবে। আমাদের বাংলার ভাগ্য বুঝতে হবে এবং এখান থেকে রাবণের সরকার সরিয়ে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে কাশীপুর শহরে পদযাত্রায় যোগ দিলেন সুকান্ত মজুমদার। কাশিপুরে পোস্ট অফিস মোড় থেকে এই পদযাত্রা শুরু হয় । বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে রোড শো তে সামিল সুকান্ত মজুমদার । এই কর্মসূচি শেষ হয় কাশীপুর শহরের কল্লোলি মোড়ে।
শেয়ার করুন