নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ২২ মে ২০২৪:

যুবকের মৃত্যুতে ধুন্ধুমার ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত এলাকায়। পরিবার ও স্থানীয় দের দাবি সেই সময় স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার ছিল না পরে একজন মহিলা দিদি এসে ইনজেকশন দেওয়ার পর গেল মারা। ঝালদা ১১ নম্বর ওয়ার্ডের সমীর দে (২২)। ঘটনার খবর ছড়াতেই উত্তেজনা ছড়ায় স্বাস্থ্য কেন্দ্র চত্ত্বরে। ঘটনা ২২ মে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

মৃতের জেঠু শঙ্কর দে এর অভিযোগ এদিন সকালে ছেলের বুক ব্যাথা হচ্ছিল। তার মা কে নিজে টোটো চালিয়ে আসে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দীর্ঘ ক্ষন ডাক্তার ছিলেন না স্বাস্থ্য কেন্দ্রে। তারপর এসে দুটি ইনজেকশন দেন। কিছুক্ষণ পরেই আমার ছেলে সমীর মারা যায়। সমীরের বাবা অসীম দে ভিন রাজ্য কাজ করে | এটা সম্পুর্ন চিকিৎসার গাফিলতি। ভুল চিকিৎসা করার কারনেই আমার ভাইয়ের একমাত্র ছেলে মারা গেল। আমি সত্তর বছর বয়সের বৃদ্ধ। একমাত্র ভরসা ছেলে চলে যাওয়ায় আমি অসহায় হয়ে গেলাম। তাই এমন ভুল চিকিৎসার জন্য উপযুক্ত শাস্তির দাবী করছি। এদিকে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ মন্ডল ভুল চিকিৎসার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন চিকিৎসা ভুল করা হয়নি। ময়না তদন্তে সব ধরা পড়ে যাবে। আমরাও চাই ময়না তদন্তে সঠিক কি কারনে মারা গেল তা ধরা পড়ুক তারপর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বেলা বাড়তেই ধীরে ধীরে এলাকাবাসীরা ভিড় জমায় স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজিত হয় জনতা ঘটনার খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী শুরু পুলিশের সাথে বচসা | বচসার মাঝে একটি ঢিল এর আঘাতে আহত হন ঝালদা থানার এক এ এস আই বাপন পাঠক বলে দাবি পুলিশের | তারপরেই উত্তেজিত জনতা কে ছত্রভঙ্গ করতে তেড়ে আসে বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকজন পুরুষ মহিলাকে ধরে নিয়ে যাই পুলিশ |

এবিষয়ে বিজেপির বাঘমুন্ডি ব্লক কো – কনভেনার জিতেন্দ্রনাথ মাহাতোর দাবি খবর পেয়ে এসে দেখি মর্মান্তিক ঘটনা এর সঠিক তদন্তের দাবি জানাই ও এই BMOH এর অবিলম্বে স্থান্তরিতের আবেদন জানাই কারণ উনি দীর্ঘদিন ধরে রয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে কম চেম্বারে বসেন বেশি তাই আজ এই ঘটনা |
অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো স্বাস্থ্য কেন্দ্রে এসে পরিবার ও BMOH ডাক্তার দেবাশিস মন্ডলের সাথে কথা বলেন | এবিষয়ে নেপাল বাবু জানান মর্মান্তিক ঘটনা এখানে এসে জানতে পারি এটা কোনো নতুন ঘটনা নয় এর পূর্বেও এই ধরণের ঘটনা ঘটেছে | আজকেও পরিবারের পক্ষ থেকে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে কারণ তার ECG রিপোর্ট নরমাল ছিল বলে জানিয়েছে চিকিৎসক তার পরেও ইনজেকশন দেওয়ার পর মৃত্যু স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে তাই আমি BMOH কে সতর্ক করে যাচ্ছি যাতে এর পুনরাবৃত্তি না ঘটে তা না হলে আমি পদক্ষেপ নিতে পিছুপা হবো না |

শেয়ার করুন

You cannot copy content of this page