নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, শনিবার, ২ মার্চ ২০২৪:
পুরুলিয়ার কোটশিলার বড়রোলা গ্রামে গত ১৮/২/২৪ তারিখ রবিবার আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ এনেছিলেন যুবতি। ঘটনায় কোটশিলা থানার ওসি কে ক্লোজ করে বিভাগীয় তদন্ত চলছে। এই ঘটনায় আজ আদিবাসী যৌথ মঞ্চের উদ্যোগে পুরুলিয়া কোটশিলা বাজারে মিছিল ও থানায় বিক্ষোভ চলছে।
শেয়ার করুন