নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪:
মিঠুন কে দেখতে ভিড় বলরামপুরে। রাজনৈতিক বক্তব্য নয় সিনেমার ডাইলগেই শান্তি ভক্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বলরামপুর বাসস্ট্যান্ডে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে বলরামপুরে শেষ মুহূর্তের প্রচারে মিঠুন চক্রবর্তী, এদিনের জনসভায় তাকে প্রার্থী র হয়ে ভোট চাওয়ার পাশাপাশি, সিনেমার ডাইলগ শোনাতে দেখা গেলো।




