নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ মে ২০২৪, শুক্রবারঃ
রাত পোহালেই ভোট। পুরুলিয়া লোকসভায় এবার ১০ টি মহিলা দ্বারা পরিচালিত (পিঙ্ক) ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে এগুলির প্রত্যেকটিই মডেল ভোট কেন্দ্র। লোকসভার ১০০ শতাংশ ভোট কেন্দ্রেই থাকছে সিসি টিভি সারভিলেন্স। মোট ১১৬৯১ ( পুরুষ- ১১৫৬৪ এবং মহিলা-১২৭) জন ভোট কর্মী দ্বারা পুরুলিয়া লোকসভার ১৯০৩ (মুখ্য-১৮৯৮ এবং সহযোগী-০৫) টি ভোট কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া আগামীকাল সম্পন্ন করতে চলেছে নির্বাচন দপ্তর। এবার পুরুলিয়া লোকসভায় মোট ভোটার ১৮ লক্ষ ১৯ হাজার ৯৮৯ (পুরুষ-৯ লক্ষ ২২ হাজার ১৮২, মহিলা-৮ লক্ষ ৯৭ হাজার ৭৮৭ এবং ২০ জন তৃতীয় লিঙ্গের) জন ভোটার রয়েছেন বলে জানিয়েছে জেলা নির্বাচন দপ্তর। দপ্তর সূত্রে খবর, পুরুলিয়া লোকসভার অন্তর্গত ১৯৩ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (vulnerable) এবং ২০১ টি কেন্দ্রকে সংবেদনশীল (critical) ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিসংখ্যানগত আরো বিস্তারিত জানতে নীচের সরকারি তালিকা দেখুনঃ-

