নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ মে ২০২৪ঃ
রাত পোহালেই ভোট পর্বের শুরু। ২৫ মে, শনিবার সকাল ৭ টা থেকে পুরুলিয়া জেলাজুড়ে ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভোটের দিন যে কোন প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে জেলার ২০ টি ব্লকের বিডিও তথা ব্লক নির্বাচন আধিকারিকদের সঙ্গে। শুক্রবার ২০ টি ব্লকের কন্ট্রোল রুমের যোগাযোগ (ল্যান্ডলাইন এবং মোবাইল) নম্বর সহ ব্লক নির্বাচন আধিকারিকদের নামের সরকারি তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন দপ্তর। দপ্তর সূত্রে খবর, ভোটের দিন এই নম্বরগুলির মাধ্যমে ২০ টি ব্লকের নির্বাচনী কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। উল্লেখ্য যে, বরাবাজার, মানবাজার-২ এবং বান্দোয়ান ব্লক ৩৩ নম্বর ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত। অন্যদিকে রঘুনাথপুর-১, নিতুড়িয়া এবং সাঁতুড়ি, এই তিনটি ব্লক ৩৬ নম্বর বাঁকুড়া লোকসভার অন্তর্গত।
২০ টি ব্লকের কন্ট্রোল রুমের বিস্তারিত যোগাযোগ তথ্য জানতে নীচের তালিকা দেখুনঃ

