নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ২৫ মার্চ ২০২৪:
নির্বাচনের আগেই সবুজ আবির গায়ে মেখে বিজয় উৎসব পালন করলো পুরুলিয়া জেলা তৃনমূল শিবির। এদিন সকাল থেকেই দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বসন্ত উৎসব পালন করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। পুরুলিয়া শহরের রাঁচি রোডে তৃণমুলের পক্ষ থেকে আয়োজিত এই বসন্ত উৎসবে দলের কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। কালী মন্দিরে পুজো দিয়ে মিছিল করে তিনি নির্বাচনী প্রচারও সারেন তিনি। প্রার্থী শান্তিরাম মাহাতো জানান, বসন্ত উৎসবে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সবুজ আবির মেখে আনন্দ উৎসবে সামিল হলাম। পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি জানান, শান্তিরাম মাহাতোর নাম ঘোষণার পরই কর্মী উৎসাহ দেখে বোঝাই যাচ্ছে তৃনমূল জয়লাভ করছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই আজকেই সবুজ আবির মেখে বিজয় উৎসব পালন করলাম।
শেয়ার করুন