নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২৭ মার্চ ২০২৪:

বলরামপুরের ঘাটবেড়া এলাকায় এক ব্যক্তির বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। বুধবার ওই গ্রামে গিয়ে আক্রান্ত ব্যক্তিকে বিজেপি কর্মী বলে দাবি করেন বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাত। সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের বিরুদ্ধে সরব হন বিধায়ক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

বলরামপুরের ঘাটবেড়া এলাকার ভালিকা গ্রামের বাসিন্দা উত্তম মাহাত। তাঁর অভিযোগ রবিবার রাতে হরি মন্দির সংলগ্ন তাঁর মাটির বাড়ি ভেঙে দিয়েছে গ্রামেরই কয়েকজন। এবিষয়ে থানাতে অভিযোগও করেছেন তিনি। বুধবার গ্রামে যান বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাত। তিনি এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হন। তিনি বলেন আক্রান্ত ওই ব্যক্তি বিজেপি কর্মী। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়ি ভেঙে দিয়েছে। তাড়াতাড়ি অভিযোগ জানানোর পরও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে ঘাটবেড়া কেরোয়া অঞ্চল তৃণমূল এবং গ্রামবাসীরা বলেন, ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। বিজেপি বিধায়ক অযথা রাজনীতি করছেন। তিনি আরো বলেন, সরকারি খাস জমিতে রাস্তা আটকে ওই ঘর তৈরি করে রেখেছিল। ওই রাস্তা দিয়ে এম্বুলেন্স পর্যন্ত পেরোতে পারতো না। গ্রামবাসীর একত্রিত হয়ে সরকারি খাস জমি উদ্ধার করেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page