নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪:
গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক স্কুল পড়ুয়া ছাত্র।এমনি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মৃত পড়ুয়ার নাম বিশ্বজিৎ মাঝি,বয়স আনুমানিক ১৭ বছর।ঘটনাটি ঘটেছে বলরামপুর থানা এলাকার হাড়জোড়া গ্রামে।বৃহস্পতিবার ভোর নাগাদ পরিবারের লোকজন বাড়ির মধ্যে থাকা সিলিংয়ে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় বিশ্বজিৎকে।এরপর বলরামপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে সকাল এগারোটা নগদ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে এবং বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসক দেহটি পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো বিশ্বজিৎ,কিন্তু পরীক্ষায় ভালো ফল না হওয়ায় দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভুগছিল যার জেরে এমন ঘটনা বলে মনে করছেন পরিবারের সদস্যরা।তবে ঘটনার প্রকৃত কারণ জানতে আজই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


