নিজস্ব সংবাদদাতা, আদ্রা, শুক্রবার, ৩১ মে ২০২৪:

প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে বাজ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অল্পের জন্যে রক্ষ্য পেলেন পরিবার। গতকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির তাণ্ডবে গতকাল বৃহস্পতিবার রাত্রি প্রায় ১১ টা নাগাদ পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত রাঙ্গুনী এলাকায় এক বাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বাড়ির মধ্যে থাকা এসি, ফ্যান, টিভি, লাইট সহ একাধিক জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। ইলেকট্রিকের তারে আগুন লেগে বাড়ির মধ্যে থাকা একাধিক রুমের পাকা দেওয়াল ছেদ হয়ে যায়। ঘটনায় আহত হন বাড়ির মধ্যে থাকা এক মহিলা সহ আরও বেশ কয়েকজন ব্যক্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাড়ির মধ্যে থাকা পরিবারের সদস্যরা। ঘটনায় পরিবারের সদস্য প্রাক্তন পুলিশ কর্মী মধুসূদন বড়ালের দাবি পুরো ঘটনায় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছান আদ্রা থানার পুলিশ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সকাল থেকেই বাড়ির মধ্যে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

You cannot copy content of this page