নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৩ মার্চ ২০২৪:
পুরুলিয়াতে প্রথম পদ্মশ্রী প্রাপ্ত ছো শিল্পী গম্ভীর সিং মুড়ার ছবি দিয়ে ডাক টিকিট প্রকাশ করল ডাক বিভাগ।
গত শনিবার পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিক ভাবে ছো শিল্পীর ছবি সম্মিলিত ডাকটিকি প্রকাশ করেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল শশিসালোনি কুজুর। বিগত দিনে পুরুলিয়ার প্রকৃতিক সৌন্দর্য অযোধ্যা পাহাড়ের বিভিন্ন ছবি শোভা পেয়েছে ডাক বিভাগের পোস্ট কার্ডে। উদ্বোধন শেষে শশীশালিনী বলেন ডাক বিভাগের মাধ্যমে গোটা দেশের মানুষ আরো চিনবে পুরুলিয়া পদ্মশ্রী শিল্পী কে তাই ডাক বিভাগের পক্ষ থেকে এই শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্যই এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত শিল্পীর ছেলে কার্তিক সিং মুড়া বলেন ডাক টিকিটে প্রয়াত বাবার ছবি প্রকাশিত হওয়ায় আমরা খুশি
