নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪:

খোদ শহর ঝালদায় হল তালা ভেঙে চুরি। গত ৪ মার্চ, শহরের ৭ নম্বর ওয়ার্ডের নয়া বস্তী এলাকার ভোলা খান এর বাড়িতে। পরিবার সূত্রে জানা যায় দুদিন আগে বিয়ে বাড়িতে গেছিলেন ভোলা খান সপরিবারে। ৫ মার্চ প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে বাড়ি আসেন। বাড়ি এসে দেখেন দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন বাক্স ভেঙে কে বা কারা নিয়ে গেছে নগদ ২৫ হাজার টাকা। সোনার গয়না ২৫ হাজার টাকার, মোবাইল ফোন সহ প্রায় এক লক্ষ টাকার সম্পত্তি। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে ঝালদা থানায়। অভিযোগ পেয়ে পুলিশ নেমেছে তদন্তে।

শেয়ার করুন

You cannot copy content of this page