নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, রবিবার, ৫ মে ২০২৪:

অগ্নিদগ্ধ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার বান্দোয়ানে। জানাযায় রবিবার সাকলে বান্দোয়ানের মাংলা দিয়ে গঙ্গামান্না যাওয়ার রাস্তা সংলগ্ন একটি জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়ে এস ডি পি ও(মানবাজার) সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বান্দোয়ান থানার ওসি শ্রীকান্ত মূলা। মৃত ঐ যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানার চিহ্ন রয়েছে।পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। নির্বাচনের পূর্বে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শেয়ার করুন

You cannot copy content of this page