নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ৬ মার্চ ২০২৪:

এলাকাবাসীর দাবী মেনে ২০২৩-২৪ অর্থ বর্ষে পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সাংসদ তহবিলের আট লক্ষ টাকা ব্যায়ে বলরামপুর কালীতলার কাছে, শ্মশান ঘাটে নির্মিত হয়েছে সৌর পদ্ধতির পানীয় জলের ট্যাংক। বুধবার বিকাল সাড়ে চারটা নাগাদ ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পূজো দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো সহ স্থানীয় বিজেপি নেতা, কর্মী ও এলাকার মানুষজন।

শেয়ার করুন

You cannot copy content of this page