নিজস্ব সংবাদদাতা, কেন্দা, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষেকে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে বানসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ব্যাঙ্কের গেটে তালা ঝোলালেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সময় পরিষেবা দেওয়ার নামে হয়রানি করছে এই সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর করতেই তাঁরা বৃহস্পতিবার বিকেলে ব্যাঙ্কের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বলে দাবি বিক্ষোভকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি আয়ত্বে আসে। অন্যদিকে, সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কয়েক দশক ধরে এলাকার প্রায় তিন হাজারেরও বেশি মানুষের সাথে আর্থিক লেনদেন করে আসছে এই সমবায় ব্যাংক। কোনদিন কোন সমস্যা হয়নি। অবশ্য পরে বিক্ষোভকারীদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে বলে জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একইসঙ্গে এদিনের ঘটনা স্থানীয় ব্যাঙ্ক তাদের উর্ধতন কর্তৃপক্ষকেও জানিয়েছে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page