নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ মার্চ ২০২৪:
পুরুলিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত সাহেব বাঁধে এক মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা যায় গত কাল বিকেল থেকে নিখোঁজ ছিলো এই যুবক আজ সকালে পুরুলিয়া সাহেব বাঁধের মামা ভাগ্না ঘাট থেকে যুবকের মৃত দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য আনা হয়। প্রাথমিক ভাবে জানা যায় মৃত যুবক রাজীব দে পুরুলিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
