নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ মার্চ ২০২৪:
পশ্চিমাঞ্চল উন্নয়ন পারিষদের অর্থানুকুল্যে প্রায় ১কোটি ২২ লক্ষ্ টাকা ব্যয়ে সোনাইজুড়ি গ্রামপঞ্চায়েতের দুলমী সুনীল পেট্রল পাম্পের বিপরীত গলি থেকে দুলমী হাইওয়ে কলোনী ২কিমি ঢালাই রাস্তা ও নিকাশী ব্যবস্থা নির্মাণের ফিতা কেটে শুভ সূচনা করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাত ছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ও মানুষজন।
শেয়ার করুন