নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ মার্চ ২০২৪:

বীররসের ছৌ নিত্য পরিবেশন করে দেশি-বিদেশে সারা ফেলে দিয়েছেন তিনি। পুরুলিয়ার প্রথম মহিলা ছৌ নিত্য শিল্পী হিসাবে পেয়েছেন একের পর এক সম্মান। আজ দেশ-বিদেশের মানুষেরা এক ডাকে চেনেন পুরুলিয়ার বলরামপুরের মালডি গ্রামের মহিলা ছৌ নৃত্য শিল্পী মৌসুমী চৌধুরীকে। চলার পথে সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তিনি নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন। কখনও হার মেনে যাননি তিনি।  বীররসের পৌরুষদীপ্ত নাচ নিচে তিনি ছৌ নৃত্যকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। ‌পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছৌ নিত্যের প্রশিক্ষণও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের হার না মানার বার্তা দেন তিনি। মৌসুমী চৌধুরীর প্রতিটা পদক্ষেপে পাশে থেকেছেন তার বাবা জগন্নাথ চৌধুরী ছৌ এর প্রশিক্ষণ দেন তিনি। মেয়ের জন্য গর্বিত তিনি।‌ পাশাপাশি গর্বিত তার ভাই। পুরুলিয়ার মেয়েদের আদর্শ মৌসুমী।

শেয়ার করুন

You cannot copy content of this page