নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ মার্চ ২০২৪:

টাকার বিনিময়ে যদি জাজমেন্ট দেওয়া অপরাধ হয়,তাহলে টিকিটের লোভে রায় দেওয়াও অপরাধ।
নাম না করে প্রাক্তন বিচারপতিকে কটাক্ষ করেন তৃনমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য। প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপি দলের যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলিকে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন উনি প্রথম থেকেই আদালতের চেয়ারে বসে বিজেপির পক্ষেই কাজ করছিলেন, আমরা মনে করি টাকার বিনিময়ে রায় দেওয়া যদি অপরাধ হয়, তাহলে টিকিটের লোভে রায় দেওয়া হলে একি রকম অপরাধ, উনি টিকিটের লোভে এই কাজ গুলো করেছেন, প্রথম থেকেই উনি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিলেন, আমরা যে অভিযোগ করছিলাম তা এতো দিনে সত্যি হলো, আগামী দিনেও রাজনৈতিক মঞ্চে এর বিচার হবে। আগামী ১০ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি সভায় যোগ দিতে তিনি হুড়া ব্লকের লালপুর মোড়ে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন।

শেয়ার করুন

You cannot copy content of this page