নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ মার্চ ২০২৪:
শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় পুরুলিয়া শহরের রথ তলা মোড় এলাকা থেকে এক যুবককে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। রক্তাক্তই যুবকের সারা শরীরে ব্লেড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যন্ত্রণায় ছটফট করতে করতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি তেলকলপাড়া এলাকায়। তবে কিভাবে ওই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
শেয়ার করুন