নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ৮ মে ২০২৪:
বলরামপুর মালতী শ্যামনগর জিলপা লায়া উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সবিতা হাঁসদা ৪৬৪ নম্বর পেয়ে বলরামপুর এর মধ্যে উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী।
বলরামপুরের বেলা অঞ্চলের সুরাইডি গ্রামের আদিবাসী পরিবারের মেয়ে সবিতা হাঁসদার ইচ্ছে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করার, বাবা একজন চাষী কৃষিকার্য করেন পরিবারে মা-বাবা এবং তারা তিন বোন রয়েছে , তার এই ফলাফলের পেছনে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ অবদান রয়েছে বলে জানিয়েছে সবিতা হাঁসদা।


