নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৮ মে ২০২৪:
মালবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। বুধবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণপূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম ও উরমা রেল স্টেশনের মধ্যবর্তী বনডি সংলগ্ন এলাকার ডাউন লাইনের উপর।খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুরুলিয়া জিআরপি ও চান্ডিল আরপিএফ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি,তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি মালবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।তাঁর উচ্চতা প্রায় পাঁচ ফিট,বয়স আনুমানিক ৫০ বছর। কিন্তু কি কারনে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার মৃত দেহটি ময়নাতনদের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জিআরপি সূত্রে খবর।
শেয়ার করুন