নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: এক মাস ধরে নিখোঁজ বালক চিন্তায় কাঁটাডি গ্রামের শেখ পরিবার | পরিবার সূত্রে জানা যায় গত ২/১২/ ২০২৪ ঝালদা থানার কাঁটাডি গ্রামের শেখ সাফাজুদ্দিন বয়স পনেরো তার বাবা শেখ মফিজুদ্দিন এর সাথে দেখা করতে ঝালদা থেকে ট্রেনে ঝাড়খণ্ডের রাঁচি স্টেশন যায় | কিন্তু সেই দিনেই তার বাবা ঝালদার কাঁটাডি গ্রামে চলে আসেন | সন্ধ্যা পর্যন্ত বালক বাড়ি ফেরে নি। ঝালদা থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছে। আজও কোনো খোঁজখবর নেই সাফাজুদ্দিনের। চিন্তায় গোটা পরিবার | নিখোঁজ সাফাজুদ্দিনের দাদা শেখ মোহাম্মদ জানান বাবা রাঁচিতে কাজ করেন। ভাই এর আগেও কয়েকবার বাবার সাথে দেখা করতে গেছে। এবার কেন বাড়ি ফিরলো না তা বুঝতে পারছি না। রাঁচি সহ ঝালদা পুরুলিয়া বিভিন্ন স্থানে পোস্টার দিয়েছি ভাইয়ের ছবি ঠিকানা ও যোগাযোগ নাম্বার সহ |কোন সহৃদয় ব্যক্তির নজরে পড়লে যদি খবর পাই। ভাই ফিরে আসার অপেক্ষায় সারা পরিবার রয়েছি।

