নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ

আজ, বৃহস্পতিবার ভোরেই হাতি ঢুকলো গ্রামে। জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে গ্রামবাসীদের ঘুম ভাঙালো ‘গজরাজ’। ঘটনা বলরামপুর ব্লকের চাতরমা গ্রামের। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে পৌঁছান বলরামপুর ব্লক বন দফতরের কর্মীরা। গ্রামবাসীদের সহযোগিতায় হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরত পাঠান তাঁরা। তবে সূত্রের খবর হাতির হানায় স্থানীয় রবি বেসরা নামে এক গ্রামবাসীর বাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত হাতিটি ঝাড়খণ্ডের কাদলার জঙ্গলে আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page