নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪:
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বাম সমার্থিত কংগ্রেস প্রার্থীর প্রচার পুরুলিয়া পৌর এলাকায়। এদিন পুরুলিয়া পৌরসভার ৯নাম্বার ওয়ার্ড কেতিকা বাজার থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো সকাল ১০টার সময় প্রচার শুরু করেন। বাম ও কংগ্রেস নেতা নেত্রী ও সমর্থকদের নিয়ে পায়ে হেটে মিছিল করেন পথ চলতি মানুষদেরকে হাত জোড় করে প্রচার চালান।
নেপাল বাবু বলেন তিনি প্রচারে অনেক এগিয়ে আছে। তিনি আরও বলেন আমি যেখানে যাচ্ছি প্রচুর ভিড় হচ্ছে কাল মানবাজারের মত জায়গায় শয়ে শয়ে লোক হচ্ছে। সুতারাং এবার মনে হচ্ছে সাধারণ মানুষের সমর্থন আমরা পাচ্ছি যতটা বেশি জায়গা পারবো কভার করছি এবং আমাদের যে এজেন্ডা তা আমরা ডোর টু ডোর নিয়ে যাওয়ার চেষ্ঠা করছি।
