নিজস্ব সংবাদদাতা, হুড়া, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
বাড়ি-ঘরের বিবাদের জেরে তাঁর স্ত্রী ও মা-কে বেদম মারধর করা হয় বলে বুধবার হুড়া থানায় লিখিত অভিযোগে করলেন ওই থানারই অন্তর্গত গোয়ালডাঙার বাসিন্দা অশোক মন্ডল। অভিযোগ বাড়ি-ঘর সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার বিকেলে অশোকবাবুর মা ও স্ত্রী-কে বেদম প্রহার করে গোয়ালডাঙারই নিতাই মন্ডল, গৌর মন্ডল, রাধেশ্যাম মন্ডল, সুভদ্রা মন্ডল, হৃদয় মন্ডল, প্রতিমা মন্ডল এবং দোগাহারিয়ার বাসিন্দা দুলালি মন্ডল ও শ্যামপুরের কৌশল্যা মন্ডল। মারধরের ফলে ওই দুজনের ব্যাপক আঘাত লাগে ও তাঁদের হুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় বলে দাবি অভিযোগকারির। অভিযোগকারীর আরো দাবি, ভবিষ্যতে আরো মারধর করা হবে বলেও হুমকি দেয় অভিযুক্তরা।
শেয়ার করুন