নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩:
পুরুলিয়া শহরের আমাডিহার বয়েজ ফ্রেন্ডস ক্লাবেও বৃহস্পতিবার থেকে শুরু হল অ্যাম্বুলেন্স পরিষেবা। এদিন এই পরিষেবার সূচনা করেন কেটিকা শ্রী রামকৃষ্ণ তারক মঠের সম্পাদক স্বামী নির্বানানন্দজী মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে ক্লাব চত্বরে উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মহালি, কাউন্সিলর মৌসুমী ঘোষ, ক্লাবের সভাপতি তারকনাথ দে, সম্পাদক নির্মল ঘোষ সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, স্বর্গীয় হৃষিকেশ সরকারের স্মৃতিতে তার পরিবার এই অ্যাম্বুলেন্সটি প্রদান করে।
শেয়ার করুন