নিজস্ব সংবাদদাতা, মানবাজার, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩:
সন্তান সম্ভবা গৃহবধূর আস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা মানবাজারে। মানবাজারের বড়তোড় গ্রামের ঘটনা।বাসিন্দা পদ্মা গোপকে তাঁর শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে গৃহবধূর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই মৃতার স্বামী সনৎ গোপকে মারধর করা হয় বলেও পাল্টা অভিযোগ। ঘটনার খবর পেয়েই মানবাজার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পুলিশ তড়িঘড়ি বড়তোড় গ্রামে পৌঁছয়। উদ্ধার করে সনৎ গোপকে। এদিন বিক্ষোভের প্রভাব পড়ে মানবাজার থানার সামনেও। সেখানে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। মৃতার মায়ের বক্তব্য, সনৎ গোপের সাথে বছর ছয়েক আগে বিয়ে হয় তাঁর মেয়ের। সনৎ গোপ কর্মসূত্র বাইরে থাকতেন। গতকালই তিনি তাঁর সন্তান এবং স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপরই সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই গৃহবধূর বলে অভিযোগ। মৃতার বাপের বাড়ির পরিজনদের আরো অভিযোগ, সনৎ গোপ আরেকটি বিয়ে করে এবং তাঁর মেয়েকে হত্যা করেছে। এদিন মানবাজার থানার সামনে অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।
গৃহবধূর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। মানবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেট পর্যায় তদন্তের পর দেহ ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া মেডিকেল কলেজে পাঠানো হবে।
শেয়ার করুন