নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩:
শনিবার থেকে পুরুলিয়া জেলাজুড়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এ বি টি এ)-র পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে শুরু হয়েছে মহড়া মাধ্যমিক পরীক্ষা-২০২৪। মহড়া পরীক্ষা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। সংগঠন সূত্রে খবর, এবছর চল্লিশটিরও বেশি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি। এ বি টি এ-র পুরুলিয়া জেলা শাখার সম্পাদক ব্যোমকেশ দাস জানান, শুধু মহড়া পরীক্ষাই নয়। পরীক্ষা শেষে প্রতিটি শিক্ষাকেন্দ্রে সংগঠনের তরফে খোলা হবে একটি করে শিবির। পরীক্ষায় কোন পরীক্ষার্থীর কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে বা কোন প্রশ্নের উত্তর আরো সঠিকভাবে কিকরে দেওয়া সম্ভব, এসব বিষয়ে ওই শিবিরগুলি থেকে পরীক্ষার্থীদের বোঝাবেন বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকরা। ব্যোমকেশ বাবুর দাবি, মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ভালো ফল করার ক্ষেত্রে এই ধরনের মহড়া পরীক্ষা ও শিক্ষা শিবির বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করবে।
শেয়ার করুন