নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩:

বার্ষিক পরিদর্শনের পাশাপাশি আনাড়া আরপিএফ ব্যারাকে আজ রেল পুলিশের সুরক্ষা সম্মেলন ও বৃক্ষ রোপনের অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন আদ্রা রেল ডিভিশনের আরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার জয়ন্ত কোনার। এদিন আনাড়া আরপিএফ ব্যারাকে একটি ফ্লাড লাইট সুবিধাযুক্ত ব্যাডমিন্টন কোর্টেরও উদ্বোধন করেন তিনি। আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সুরক্ষা সম্মেলনের আয়োজনের পাশাপাশি এদিন আরপিএফ পোস্ট, মেস, মালখানা সহ বিভিন্ন বিভাগের সরঞ্জাম ও সামগ্রীর বিস্তারিত পরিদর্শনও করেন আরপিএফ কর্তা। এছাড়াও ব্যারাকে আম, আমলা, মেহগিনি, সেগুন ইত্যাদি বৃক্ষ রোপন কর্মসূচিও এদিন গৃহীত হয় বলে আনাড়া রেল পুলিশ সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page