নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩:

আদিবাসীদের উন্নয়নে এগিয়ে আসতে হবে আদিবাসী সম্প্রদায়ভূক্ত বিধায়ক ও সাংসদদের। এই দাবিতে জেলার তিন আদিবাসী বিধায়ককে স্মারকলিপি দিলো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। কর্মসূচিতে কাশীপুরের বিজেপির বিধায়ক কমলাকান্ত হাঁসদাকেও স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সংগঠনের নেতা রাজেন টুডু জানান, যাঁরা আদিবাসী নন, তাঁরাও ভুয়ো আদিবাসী সার্টিফিকেট জোগাড় করে তাঁরাও অধিবাসীদের জন্য সংরক্ষিত অধিকার ভোগ করছেন। তাছাড়া জেলার বিভিন্ন স্কুলে বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেল চালু করার কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা। এই সমস্ত দাবি পূরণে আদিবাসী সম্প্রদায়ভূক্ত বিধায়ক ও সাংসদদের এগিয়ে এসে ব্যবস্থা নেওয়ার দাবি এদিন সংগঠনের তরফে তুলে ধরা হয়েছে বলে জানান রাজেন টুডু।

বিধায়ক কমলাকান্ত হাঁসদা জানান, যে সমস্ত দাবি নিয়ে আদিবাসীদের সম্মিলিত সংগঠন এসেছিল, সেই দাবির মধ্যে বেশিরভাগ দাবির সাথেই তিনি সহমত। তিনি আরো জানান, ইতিমধ্যেই আদিবাসী হোস্টেল বন্ধ থাকার বিষয়টি তিনি বিধানসভায় তুলেছেন। অন্যান দাবিগুলিও বিধানসভায় তিনি তুলে ধরবেন।

শেয়ার করুন

You cannot copy content of this page