নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩:
বৃহস্পতিবার থেকে শুরু হল ৩৮ তম পুরুলিয়া জেলা বইমেলা। পুরুলিয়া শহরে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এর মাঠে এ দিনের উদ্বোধন করেন সাহিত্যিক ভগীরথ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, বিধায়ক সুশান্ত মাহাত, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালী সহ বইমেলা কমিটির সদস্যরা। বইমেলা কমিটির সূত্রে জানা গিয়েছে মেলা চলবে ২৭শে ডিসেম্বর পর্যন্ত। এদিন মেলা শুরুর আগে পুরুলিয়া শহরে বই মেলা উপলক্ষে শোভাযাত্রা ও হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ার তাতে অংশ নেয়।
শেয়ার করুন