নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ঃ
নিরাপত্তা রক্ষীর পর এবার বিদ্যুৎ বিভাগের আরো ৯০ জনকে ছাটাই করলো পুরুলিয়া পুরসভা। শনিবার ওই অস্থায়ী কর্মীদের ছাঁটাই এর কথা ঘোষণা হতেই বিদ্যুৎ বিভাগের ইনচার্জ এর উপর চড়াও হন কাজ হারানো কর্মীরা। ব্যাপক উত্তেজনা ছাড়া এলাকায়। বিদ্যুৎ বিভাগের কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। চেয়ারম্যান সেখানে পৌঁছালে চেয়ারম্যানের সঙ্গেও কাজ হারানো কর্মীদের বচসা হয়। তীব্র বাদানুবাদ হয় তাদের মধ্যে।পরে পুরুলিয়া সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


