নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ঃ

১০০দিনের কাজের শ্রমিকদের নাহ্য মজুরীর টাকা দীর্ঘ দুবছরের বেশি সময় ধরে অন্যায় ভাবে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার, এই অভিযোগে ও তার প্রতিবাদে শনিবার সকাল আটটা থেকে বলরামপুর ব্লকের গেঁড়ুয়া অঞ্চলের বুথে বুথে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শামিল হলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও দলের কর্মীরা। মিছিলে এদিন ১০০ দিনের কাজের বকেয়া মজুরি না পাওয়া শ্রমিকরাও সামিল হয়েছিলেন বলে দলীয় সূত্রে দাবি। শনিবার বলরামপুর ব্লকের গেঁড়ুয়া অঞ্চলের রসুলডি ১ ও ২ সংসদ এবং সমগ্র ডাভা গ্রামজুড়ে প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার। এছাড়াও গেঁড়ুয়া অঞ্চল তৃণমূলের সভাপতি ছোটন সিং সর্দার, সহকারী সভাপতি ভরত মণ্ডল, গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ফায়াজ আনসারী সহ দলের অন্যান্যরাও মিছিলে অংশগ্রহন করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page