নিজস্ব সংবাদদাতা, আদ্রা, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ঃ
আদ্রার “দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্টস” তাদের ৩৪ তম প্রতিষ্ঠা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে আজ, শনিবার রক্তদান শিবিরের আয়োজন করে। আদ্রা হাতি পার্কে অনুষ্ঠিত এদিনের রক্তদান শিবিরে ৭ জন মহিলা সহ সর্বমোট ৩৭ জন রক্তদান করেন বলে সংগঠনের তরফে জানা গিয়েছে। দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্টস, আদ্রার সম্পাদক সত্যজিৎ চ্যাটার্জী জানান “পুরুলিয়ার বুকে আমরাই একমাত্র সংগঠন যারা ধারাবাহিকতার সাথে ২৮ টি রক্তদান শিবির সাফল্যর সাথে করতে পারলাম।” সকল রক্তদাতাদের ও সহোযোগী সংগঠনকে এদিন শুভেচ্ছাও জানান সত্যজিৎ বাবু। এদিনের শিবিরটি পরিচালনা করেন রঘুনাথপুর সাব ডিভিশনাল সুপার স্পেশালিটি হাসপাতাল-এর ব্লাড ব্যাংক ইউনিট।
শেয়ার করুন