নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪:

সাড়া রাজ্যে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপের ডাকা সাড়া দেশে ধর্মঘটের ডাক দেওয়া হলেও পুরুলিয়া জেলা জুড়ে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশন এই ধর্মঘটে সামিল হলো না। জেলার প্রায় সর্বত্রই রেশন দোকান খোলা রয়েছে। কোথাও কোথাও দুয়ারে রেশনও চলছে। যেখানে সাধারণ মানুষ উপস্থিত হয়ে রেশন নিচ্ছে। ফলে জেলায় কোনো রেশন শপে ধর্মঘট হলো না। ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশন জেলা সম্পাদক প্রভাসিশ লাল সিং দেও বলেন এই জেলায় মোট ১০৭৪জন এম আর ডিলার রয়েছেন। তাদের মধ্যে ১০০০জন আমাদের দলের সদস্য। বাকি ৭৪জন কোনো সংগঠনের সদস্য নয়।ফলে এই জেলায় কোনো প্রভাব পরার সম্ভাবনা কম। তবে এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি ধর্মঘটে সামিল হওয়া উচিৎ ছিল। তাদের বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবি গুলির জন্য জানানো হয়েছে। যদিও জেলা সম্পাদকের দাবি আমরা মানুষকে কোনো সমস্যায় ফেলতে চায় না। পুরুলিয়া জেলায় অধিকাংশ গরীব মানুষ। তারা এই রেশনের ওপর নির্ভর করে থাকে।তাদের দাবি এই দাবি গুলি নিয়ে গত ২৯শে ডিসেম্বর জেলা খাদ্য নিয়ামককে ডেপুটেশন দেওয়া হয়। ফলে তারা অন্দোলন করে দাবি আদায়ের চেষ্টা করা হবে, তবে কোনো ভাবেই ধর্মঘট করে করে নয়।

শেয়ার করুন

You cannot copy content of this page