নিজস্ব সংবাদদাতা, বাগমুন্ডি, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪:
দীর্ঘদিনের দাবী পূরণ হলো বাগমুন্ডির। বাগমুন্ডি বাজারে ঢোকার মুখে বলরামপুর রাস্তায় নতুন ব্রিজের কাজের সূচনা করলেন বিধায়ক সুশান্ত মাহাত। তিনি বলেন,বাঘুমন্ডি বলরামপুর রোড এর ওপর বাঘমুন্ডি শ্মশান কালী মন্দির এর কাছের বহু পুরনো ও দুর্বল সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ এর জন্য বিগত ২০২২ সালের জুন মাসে পূর্ত দপ্তরের তৎকালীন মন্ত্রী মলয় ঘটক এবং পরবর্তী সময়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বর্তমান পূর্ত মন্ত্রী পুলক রায়কে আবেদন জানিয়েছিলাম।
পূর্ত দপ্তরের পক্ষ থেকে আবেদন খতিয়ে দেখে পরবর্তী সময়ে নতুন সেতু নির্মাণ এর জন্য প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করা হয় ।
বাঘমুন্ডির বাসিন্দাদের কথা ভেবে এই নতুন ব্রিজের অনুমোদন দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী ও পূর্ত মন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই । দিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।
